ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ইদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন।


ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আহমুদুল হকের ইমামতি করার কথা রয়েছে।


শুক্রবার (২৯ এপ্রিল) চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছিলেন। লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


এছাড়াও সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


পাশাপাশি চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑